| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান থেকে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৫ ইং | ০৪:৩৭:০৬:পূর্বাহ্ন  |  ১৬৮৪৬৯০ বার পঠিত
ইরান থেকে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি
ছবির ক্যাপশন: ইরান থেকে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি

রিপোর্টার্স২৪ ডেস্ক:

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরানে আটকা পড়া ২৮ বাংলাদেশি দেশে পৌঁছেছেন। পাকিস্তান ও দুবাই হয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেছেন তারা। 

ফিরে আসাদের মধ্যে একজন গুলশানের বাসিন্দা সালেক আহমেদ। ভ্রমণ ও চিকিৎসার জন্য গত ৬ জুন দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ইরানে গিয়েছিলেন তিনি।

১৩ জুন ফেরার কথা ছিল তাদের। কিন্তু ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বেঁধে গেলে তেহরানে তারা আটকা পড়েন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরান-বাংলাদেশ দূতাবাসের সহায়তায় আজ তারা দেশে ফিরেন। 

সালেক আহমেদের সঙ্গে দেশে ফেরা অন্যরাও বিভিন্ন প্রয়োজনে ইরানে গিয়েছিলেন।

দেশে ফিরে এসে তুলে ধরেছেন যুদ্ধের ভয়াবহ স্মৃতির কথা। এ সময় তারা ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকারকে। 

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়, তখন থেকেই এ সংঘাত শুরু হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪