অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় বাহারুল মল্লিক নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে অভয়নগর থানা পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ শুভরাড়া ইউনিয়নের রানাগাতী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নিহত বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে।
নিহত বাহারুল দীর্ঘদিন উপজেলার শংকরপাশা খেয়াঘাট এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করতেন, বলে জানা গেছে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম