| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়ালেন কঙ্গনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ১৬:৩৩:১২:অপরাহ্ন  |  ৩৪১ বার পঠিত
তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়ালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক: অন্য অভিনেত্রীদের কটাক্ষ করে প্রায়ই খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে এবার ভিন্ন ভূমিকায় দেখা গেল তাঁকে।

দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের পাশে দাঁড়িয়ে সরব হয়েছেন কঙ্গনা। নারীদের চরিত্রহনন ও কুমন্তব্যের বিরুদ্ধে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বক্তব্যকেও সমর্থন করেছেন তিনি।

সম্প্রতি নারীদের নিয়ে কুমন্তব্য করার ক্ষেত্রে সতর্ক করে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। তাঁর সেই অবস্থানকে সমর্থন করে তৃষার প্রসঙ্গে কথা বলেন কঙ্গনা।

তার বক্তব্য, কোনো বিতর্ক তৈরি হলেই নারীদের চরিত্র নিয়েই প্রশ্ন তোলা হয়। হিমাচল প্রদেশের মান্ডীর বিজেপি সাংসদ কঙ্গনা কুল্লুতে জেলা উন্নয়ন ও পর্যবেক্ষণ সমিতির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তৃষার প্রসঙ্গ ওঠে। অভিনেত্রী বলেন, তামিলনাড়ুতে কী ঘটেছে, তা সবাই দেখেছেন।

এক জন অত্যন্ত সম্মানিত শিল্পী এবং অভিনেত্রী একটি ঘটনায় জড়িয়েছিলেন। সম্পর্কটি দুই পক্ষের সম্মতিতেই ছিল। কিন্তু গালিগালাজ এবং চরিত্রহননের ক্ষেত্রে সব সময় নারীকেই নিশানা করা হয়।’

কঙ্গনা আরো বলেন, বিষয়টি শুধু ভারতেই সীমাবদ্ধ নয়, সারা বিশ্বেই এমন চিত্র দেখা যায়। তাঁর মতে, কর্মরত নারী, সফল নারী, অভিনেত্রী, রাজনীতিক কিংবা গুরুত্বপূর্ণ পদে থাকা নারীদের হেয় করার জন্য প্রায়ই তাঁদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয়।

তার ভাষায়, নারীদের নিচে নামিয়ে দেওয়ার লক্ষ্যেই এমন অপমানজনক মন্তব্য ও চরিত্রহননের চেষ্টা করা হয়। তৃষাকে নিয়ে কঙ্গনার এই মন্তব্যের কয়েক সপ্তাহ আগেই ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের একটি মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। একটি সভায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়কে আক্রমণ করে বক্তব্য দিচ্ছিলেন উদয়নিধি। সে সময় ভিড়ের মধ্যে থেকে তৃষার নাম ধরে স্লোগান ওঠে বলে জানা যায়।

এরপরই ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক শুরু হয়। অভিযোগ ওঠে, প্রকাশ্য সভায় একজন নারীকে নিয়ে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করা হয়েছে। বিতর্ক তীব্র হলে গত ৪ আগস্ট চেন্নাইয়ের বাড়ি থেকে উদয়নিধিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বক্তব্যকে কেন্দ্র করে একটি মামলাও দায়ের হয়েছিল। পরে জামিনে মুক্তি পান তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করেই এবার নারীদের চরিত্রহননের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করলেন কঙ্গনা। একই সঙ্গে তৃষার পাশে দাঁড়িয়ে তাঁর মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪