| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মা সেতু দুর্নীতি মামলা: ফের অনুসন্ধানে দুদক, মোশাররফের অনিয়মের তথ্য মিলেছে

reporter
  • আপডেট টাইম: Jul ০১, ২০২৫ ইং | ০৯:২৪:২৯:পূর্বাহ্ন  |  ১৭৬১৬৪৭ বার পঠিত
পদ্মা সেতু দুর্নীতি মামলা: ফের অনুসন্ধানে দুদক, মোশাররফের অনিয়মের তথ্য মিলেছে
ছবির ক্যাপশন: দুদক। ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

পদ্মা সেতু দুর্নীতি মামলা পুনরায় অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুঁইয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত হাতে পেয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১ জুলাই) দুদক সূত্রে  জানা যায়, পদ্মা সেতু দুর্নীতি মামলার ফের অনুসন্ধানে বিভিন্ন তথ্য ও উপাত্ত হাতে এসেছে দুদকের। এসব তথ্য পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। এর মধ্যে সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভুঁইয়াসহ সংশ্লিষ্টদের পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে কী কী ভূমিকা ছিল, তার উপাত্ত হাতে পেয়েছে সংস্থাটি।

এর আগে গেল জানুয়ারিতে পদ্মা সেতুর মামলা পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নেয় কমিশন। গঠন করা হয় উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি।

পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে টানাপড়েনের মধ্যে বিশ্ব ব্যাংকের চাপে দুদকের উপ পরিচালক আবদুল্লাহ আল জাহিদ ২০১২ সালের ১৭ ডিসেম্বর বনানী থানায় এই মামলা দায়ের করেন, যাতে সাতজনকে আসামি করা হয়।

মামলায় প্রধান আসামি করা হয় সেতু বিভাগের তখনকার সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়াকে। তাকে গ্রেপ্তার করার পাশাপাশি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। এক পর্যায়ে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে চাকরিও ফিরিয়ে দেওয়া হয়।

বাকি ছয়জন হলেন- সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী মো. ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী রিয়াজ আহমেদ জাবের, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে কানাডীয় পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা, এসএনসি-লাভালিনের সাবেক পরিচালক মোহাম্মদ ইসমাইল, এই সংস্থার আন্তর্জাতিক প্রকল্প বিভাগের সাবেক ভাইস প্রেসিডেন্ট রমেশ সাহ ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কেভিন ওয়ালেস।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪