| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশু পালনের মাধ্যমে দুঃস্থরা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে: প্রতিমন্ত্রী টুকু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৬ ইং | ১৬:৩৮:৫০:অপরাহ্ন  |  ৪৯১ বার পঠিত
পশু পালনের মাধ্যমে দুঃস্থরা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: গবাদি পশু পালনের মাধমে যে অর্থ উপার্জন  হবে তাতে অসহায় ও দুঃস্থ পরিবার গুলো ক্রমান্বয়ে আত্মনির্ভরশীল  হয়ে গড়ে উঠবে। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার গালা বাজারে শাপলা ইউনিভার্সাল সোসাইটির উদ্যোগে আয়োজিত দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার ইতিমধ্যে প্রতিটি ইউনিয়নে গবাদি পশুর চিকিৎসা সেবা নিশ্চিত করতে ভেটেরিনারী চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। এসব চিকিৎসকরা প্রান্তিক পর্যায়ে প্রতিটি পরিবারের গবাদি পশু সুস্থ ও সবল রাখতে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করবে। 

তিনি শাপলা ইউনিভার্সাল সোসাইটিরএ উদ্যোগের  প্রশংসা করে বলেন,সমাজের বিত্তবানরা যদি এভাবে অসহায় ও দুঃস্থদের আর্ত সামাজিক উন্নয়নে এগিয়ে আসেন তা হলে এদেশের মানুষ আত্মনির্ভরশীল  জাতি হিসেবে নিজেদের বিশ্বের দরবারে স্থান করে নিবে। শাপলা ইউনিভার্সাল সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আলী হোসেনের সভাতিত্বে ও নির্বাহী 

পরিচালক আমির হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন,টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু,সদর উপজেলা বিএনপির সভাপতি মো,আজগর আলী,টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো,শফিকুর রহমান খান প্রমুখ। এসময় শাপলা ইউনিভার্সাল সোসাইটির অর্থায়নে প্রতিমন্ত্রী ২৫ টি অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪