| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৬:৩৮:২১:অপরাহ্ন  |  ৯৫ বার পঠিত
ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তি নিয়ে প্রস্তুত ম্যানইউ

স্পোর্টস ডেস্ক: ব্রুনো ফার্নান্দেজকে ওল্ড ট্রাফোর্ডে আরও দীর্ঘ সময় রাখতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। অধিনায়কের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তবে এখনো চুক্তি চূড়ান্ত হয়নি।

মাইকেল ক্যারিকের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ৩২ বছর বয়সী ব্রুনো। চলতি মৌসুমে ইউনাইটেডের ছয় ম্যাচেই শুরু থেকে খেলেছেন তিনি। গ্যালাতাসারাইসহ ইউরোপ ও সৌদি আরবের কয়েকটি ক্লাবের আগ্রহ থাকলেও গ্রীষ্মে তাকে ছাড়েনি ইউনাইটেড।

নতুন চুক্তির বোনাস, বিভিন্ন ধারা ও চুক্তির কাঠামো নিয়ে দুই পক্ষ এখনো আলোচনা করায় প্রক্রিয়াটিতে সময় লাগছে। ইএসপিএন জানিয়েছে, ব্রুনোকে ধরে রাখতে চায় ইউনাইটেড, তবে এসব বিষয় সমাধান না হওয়ায় আলোচনা কিছুটা ধীর গতিতে হচ্ছে।

আগামী বছর ৩৩ বছরে পা দেবেন ব্রুনো। তাই দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চুক্তি নিয়ে ইউনাইটেডকে সতর্ক থাকতে হচ্ছে। তবে অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব, সৃজনশীলতা ও গোল করার সামর্থ্য এখনো দলের অন্যতম বড় শক্তি। তরুণ মিডফিল্ডার কোবি মাইনু ও আন্দ্রে সান্তোসকে ঘিরে ক্যারিক মাঝমাঠে পরিবর্তন আনলেও ব্রুনোর গুরুত্ব কমেনি।

গ্রীষ্মে গ্যালাতাসারাইয়ের পাশাপাশি সৌদি ক্লাবগুলোর আগ্রহও ছিল। সেই প্রেক্ষাপটে ব্রুনোকে ধরে রাখতে নতুন চুক্তির আলোচনা এগিয়ে নেওয়াই এখন ইউনাইটেডের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪