| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তরই সম্পর্ক সহজের গুরুত্বপূর্ণ শর্ত: তথ্য উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ১৬:৫৪:১৮:অপরাহ্ন  |  ৫২ বার পঠিত
হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তরই সম্পর্ক সহজের গুরুত্বপূর্ণ শর্ত: তথ্য উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করার জন্য গুরুত্বপূর্ণ একটি শর্ত। আমরা আশা করি, ভারত সরকার তাদের হস্তান্তর করবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে আমরা চাইছি। সেখানে ওবায়দুল কাদেরসহ অন্যদের চাইব না কেন- প্রশ্ন রেখে জাহেদ উর রহমান বলেন, আমি ভারত সরকারের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজ করার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ শর্ত।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এ কথা বলেন তথ্য উপদেষ্টা।

ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ করতে আসার প্রসঙ্গ টেনে জাহেদ উর রহমান বলেন, তার সঙ্গে আলাপের ইস্যুগুলোর মধ্যে এটাও ছিল। আমার জায়গা থেকে জানানোর চেষ্টা করেছি, শেখ হাসিনা ও অন্য আরও যারা আছেন, তাদের ব্যাপারে আমাদের অবস্থানটা এমন। বাংলাদেশের সঙ্গে ওয়ার্কিং এনগেজমেন্টের জন্য এগুলোর ব্যাপারে তাদের (ভারত) বিবেচনা করা উচিত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪