| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে কারণে পদ হারালেন ছাত্রদল নেতা নয়ন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১১:০১:২৩:পূর্বাহ্ন  |  ৫৮৮ বার পঠিত
যে কারণে পদ হারালেন ছাত্রদল নেতা নয়ন

রিপোর্টার্স২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর দৃশ্য ছড়িয়ে পড়ার ঘটনায় দলীয় পদ হারিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন, যিনি এস এম নয়ন নামেই পরিচিত।

বুধবার (২৫ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো এক বার্তায় এ পদাবনতি বা অব্যাহতির কথা জানানো হয়।

পদ হারানো এ ছাত্রদল নেতা এস এম নয়ন একই সঙ্গে চট্টগ্রাম-১২ বা পটিয়া আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী বা পিএসের দায়িত্ব পালন করছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কাছেও পাঠানো হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়নকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তার একটি আপত্তিকর ভিডিও কলে কথোপকথের ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে চট্টগ্রামের পটিয়াসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গণ এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪