| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ২০:০৪:৫৮:অপরাহ্ন  |  ১০০ বার পঠিত
নতুন অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৩ শতাংশ

স্টাফ রিপোর্টার: চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬ দশমিক ৩৭৫ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৯৭৬ মিলিয়ন ডলার।

চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ১৪  সেপ্টেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৫২৬ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১ দশমিক ৪৭৫ বিলিয়ন ডলার। এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।

এদিকে, ১৪ সেপ্টেম্বর একদিনেই প্রবাসী বাংলাদেশিরা বৈধ চ্যানেলে ৯৮ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪