| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ১০:৫১:৩১:পূর্বাহ্ন  |  ৭১০৬৭ বার পঠিত
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার: চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে যান সেনাবাহিনী প্রধান।

সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন ওয়াকার।

এছাড়া, তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪