| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক সিটিটিসির প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ১২:৩১:৩০:অপরাহ্ন  |  ১৬২৬ বার পঠিত
সাবেক সিটিটিসির প্রধানসহ ৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: গাজীপুরে মাদরাসা অধ্যক্ষ আবুল হোসেন গুমের অভিযোগে সাবেক সিটিটিসিপ্রধান আসাদুজ্জামান, এডিসি ইশতিয়াকসহ পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এ অভিযোগ করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ জানুয়ারি দেশের বিভিন্ন স্থান থেকে ছয়জনকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তৎকালীন সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একটি দল ৩০ জানুয়ারি গাজীপুরের ইবনে মাসউদ মাদরাসা থেকে আল আমিনকে আটক করে নিয়ে যায়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, পরে মিন্টো রোডে সিটিটিসির কার্যালয়ে তাকে টানা ১৮ দিন শারীরিক নির্যাতন করা হয়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এক পর্যায়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, মৃত্যুর ঘটনা গোপন করতে কেরানীগঞ্জের তুলসীখালী সেতু থেকে তার মরদেহ ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়।

প্রতিবেদনে তৎকালীন সিটিটিসিপ্রধান আসাদুজ্জামান, এডিসি ইশতিয়াক আহমেদ, তৎকালীন পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান মিয়াসহ মোট পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪