| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী ফুটবলারদের অনুপ্রাণিত করতে গাইলেন ঐশী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৬ ইং | ০৭:১৪:০১:পূর্বাহ্ন  |  ২৭৮০ বার পঠিত
নারী ফুটবলারদের অনুপ্রাণিত করতে গাইলেন ঐশী

স্টাফ রিপোর্টার: ‘প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’–এর অফিশিয়াল থিম সং গাইলেন ফাতিমা তুয যাহরা ঐশী। ‘লড়াকু নারীর চোখে স্বপ্ন/ আগামীর বিশ্ব জয়/ গোল গোল গোল হবে নিশ্চয়’—গীতিকার কবির বকুলের এমন কথায় সুর দিয়েছেন আদিব কবির। রাজধানীর একটি স্টুডিওতে সম্প্রতি গানটি রেকর্ড হয়েছে।

এ প্রসঙ্গে সংগীতশিল্পী ঐশী বলেন, ‘গানটির প্রস্তাব পাওয়ার পরই রাজি হয়ে যাই। গানটি আমার খুব পছন্দ হয়েছে। নারী ফুটবলারদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে গানটি আদর্শ হতে পারে।’

‘প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওয়ান স্টার তালিকাভুক্ত সম্ভাব্য ৩৭টি নারী ফুটবল একাডেমি নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই ছয়টি অঞ্চল থেকে আটটি দল নিয়ে আগামী অক্টোবরের তৃতীয় সপ্তাহে ঢাকায় হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।

আয়োজকেরা জানান, টুর্নামেন্টের নিবন্ধন কার্যক্রমে ফুটবল ম্যাচ চলাকালে গানটি বাজানো হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪