| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৬ ইং | ১২:৫৩:০৩:অপরাহ্ন  |  ১০৮২ বার পঠিত
সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের উন্নয়নের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন—এমন হাসপাতালগুলোতে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশের চিকিৎসকদের দক্ষতা বাড়াতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালটি ২০০৫ সালে উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ ২১ বছর পর এই হাসপাতালে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে ৪০টি আইসিইউ বেড যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪