| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং | ১৬:০৪:০২:অপরাহ্ন  |  ৯৪০ বার পঠিত
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: হাম উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম নিশ্চিত হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৮৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। এছাড়াও, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ৩ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গে সিলেট বিভাগে আরও ২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৮০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনের সন্দেহজনক হাম (হামের উপসর্গ) শনাক্ত হয়েছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২০ হাজার ৯৫১ জনের হাম শনাক্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪