| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব বাংলাদেশের’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৬ ইং | ১৯:৪১:২৩:অপরাহ্ন  |  ৬৮০ বার পঠিত
‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব বাংলাদেশের’

স্পোর্টস ডেস্ক: চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই চক্রে এখনো বেশ কয়েকটি ম্যাচ বাকি থাকায় ফাইনালে ওঠার সুযোগও দেখছেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের ফাইনালে খেলার সম্ভাবনা নিয়ে মুশতাক বলেন, ‘ইনশাআল্লাহ সম্ভব (ফাইনাল খেলা)। কেন নয়। ভালো খেলতে হবে, ভালো অবস্থানে আছি আমরা। বিশ্বাস রেখে খেলতে হবে।’

বাংলাদেশ এখন যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে বলেও মনে করেন এই কোচ। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আমরা এখন যে কোনো দলকে হারাতে পারি। এই বিশ্বাস সবারই প্রয়োজন। স্কিল আছে, খেলোয়াড় আছে, বিশ্বাসই আছে। এই বিশ্বাস থাকলে আপনি অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ায়, ইংল্যান্ডকে ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকায় হারাবেন।’

বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের উদাহরণ টেনে মুশতাক বলেন, ‘পাকিস্তানে সবুজ পিচে আমরা টেস্ট হারিয়েছি। এরপর যখন ওরা এখানে এলো, টার্নিং পিচ নয়, গ্রিন পিচে খেলেই ওদের হারিয়েছি। স্পিনাররা গ্রিন পিচে বল স্পিন করাচ্ছে।’

জয়ের জন্য মানসিকতার পরিবর্তন জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘হারার ভয় না থাকলেই আপনি জিততে পারবেন। আর কোচ হিসেবে এই মাইন্ডসেট পরিবর্তন করাই আমাদের কাজ।’

দলের সাম্প্রতিক সাফল্যের কৃতিত্ব একা নিতে চান না মুশতাক। তিনি বলেন, ‘এটার কৃতিত্ব নির্বাচক, কোচ, সব খেলোয়াড়ের, সব স্টেকহোল্ডারের। তারাই বিশ্বাস করে, আমরা এখন যে কোনো দলকে চ্যালেঞ্জ করতে পারি।’

দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে মুশতাক আরও বলেন, ‘আমি খুবই খুশি। আল্লাহর কাছে কৃতজ্ঞ। এটার কৃতিত্ব সবার—খেলোয়াড়, কোচ সবার। আমার একার নয়। সবাই একই পৃষ্ঠায় আছি।’

বাংলাদেশের খেলোয়াড়দের সামর্থ্যের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি যাদের নিয়ে কাজ করি তারা ম্যাচ জয়ের চেষ্টা করতে পারে যেকোনো মুহূর্ত থেকে। তাই যে কাউকেই আমরা চ্যালেঞ্জ করতে পারি।’

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪