| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমিরুলের জোড়ায় টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ১৩:০৪:৩৬:অপরাহ্ন  |  ১৯১ বার পঠিত
আমিরুলের জোড়ায় টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: সুদিন ফিরছে। জয়ে ফিরেছে বাংলাদেশ। এশিয়ান গেমস হকিতে টানা দুই হারের পর এবার টানা দ্বিতীয় জয় পেয়েছে। আজ ইন্দোনেশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আমিরুল ইসলামরা।

জাপানের কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। তবে গোলের দেখা পায় স্বাগতিকরা।

ষষ্ঠ মিনিটে দলকে লিড এনে দেন ফাতুর মোহাম্মদ। সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। বিরতিতে যাওয়ার ৪ মিনিটে আগে দলকে সমতায় ফেরান আমিরুল। ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন তিনি।

দ্বিতীয় কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি। তৃতীয় কোয়ার্টারে শুধু আধিপত্যই দেখায়নি দ্বিগুণ গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। ৩১ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন আমিরুল। এবারেরটি পেনাল্টি কর্নার থেকে। ৬ মিনিট পর ব্যবধান ৩-০ করেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি।

চতুর্থ কোয়ার্টারে কোনো গোল না হলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ জয়ে ৪ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬। শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ৩ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘এ’তে শীর্ষে আছে তারা। ম্যাচটি আগামী ২৮ সেপ্টেম্বর।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪