| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ১১:১০:৫৮:পূর্বাহ্ন  |  ৭৩২ বার পঠিত
সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার: সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড পদ থেকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পদায়ন পেতে যাচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫৫ কর্মকর্তা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫৫ কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ কর্মকর্তারা দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।

এখন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাদের সিনিয়র সহকারী কমিশনার পদে পদায়ন করে আদেশ জারি করা হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪