| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১৩:৫৩:২০:অপরাহ্ন  |  ১২১ বার পঠিত
বাগেরহাটে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে ভুয়া সিম বিক্রির অভিযোগে ৩ জন গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মানুষের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ক্লোন করে অবৈধভাবে ভুয়া সিম কার্ড নিবন্ধন ও অ্যাক্টিভ করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ফিঙ্গার স্ক্যানার, ফিঙ্গারপ্রিন্টের রাবারের কিট, সিম কার্ড ও স্মার্টফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর রাত ১২টা ২৫ মিনিটের দিকে বাগেরহাট সদর মডেল থানার কার্তিকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,কার্তিকদিয়া গ্রামের মো. মামুন আলী খাঁ (৩০), মো. জিহাদ বিশ্বাস (২৩) ও মো. লিটু বিশ্বাস ওরফে বাবু (২২)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল কার্তিকদিয়া গ্রামে মামুন আলী খাঁর বাড়িতে অভিযান চালায়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টের ছাপ সংবলিত রাবারের কিট ও ফিঙ্গার স্ক্যানার মেশিন ব্যবহার করে বিভিন্ন মোবাইল অপারেটরের সিম অবৈধভাবে নিবন্ধন করে আসছিলেন। পরে এসব সিম বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে চড়া দামে বিক্রি করা হতো বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি ফিঙ্গার স্ক্যানার মেশিন, চারটি ইউএসবি পোর্ট, ২১টি অব্যবহৃত গ্রামীণফোন সিম কার্ড, ১৪১টি ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ছাপ সংবলিত রাবারের কিট, প্লাস্টিকের পেপারে সংরক্ষিত ছয়টি ফিঙ্গার বায়োমেট্রিক ছাপ এবং সিম নিবন্ধনের কাজে ব্যবহৃত একটি কাগজের মার্কিং টেপ উদ্ধার করা হয়।

এ ছাড়া সিম বিক্রির অ্যাপস সংবলিত একটি Infinix Smart 10, একটি OPPO A77 এবং একটি OPPO APH1909 মডেলের স্মার্টফোনও উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪