| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্থিক খাতে কোন রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না, আগামীতেও হবে না: অর্থমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১৪:১৯:১৮:অপরাহ্ন  |  ৫৭ বার পঠিত
আর্থিক খাতে কোন রাজনৈতিক নিয়োগ দেওয়া হচ্ছে না, আগামীতেও হবে না: অর্থমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: আর্থিক খাতে কোন রাজনৈতিক নিয়োগ দেয়া হচ্ছে না, আগামীতেও দেয়া হবে না। এটা সরকারের সিদ্ধান্ত— এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

বৃহস্পতিবার (১ অক্টোবর) ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ'র (আইসিবি) সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য শুধু সরকারি সুবিধার ওপর নির্ভর করে চলার সুযোগ নেই। প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ ও পেশাদার হতে হবে।

এসময় অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে আইসিবিকেও আরও দক্ষ, প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে রুপান্তরের আহ্বান জানান তিনি। বলেন, আইসিবির ভালো কাজের ইতিহাস রয়েছে, তবে মাঝখানে উত্থান পতনও ছিল। প্রতিষ্ঠানটির কাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হবে।

রিটেইল বিনিয়োগের ওপর নির্ভরতা কমিয়ে প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সঙ্গে যুক্ত হওয়ার ওপর গুরুত্ব দেন অর্থমন্ত্রী। বলেন, পুঁজিবাজারে নিয়মকানুন সহজ করছে বিএসইসি। সরাসরি তালিকাভুক্তির সময় ১৮ মাস থেকে কমিয়ে ৩ মাস করা হয়েছে। সামনে আরও সংস্কার হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪