| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৬ ইং | ১৯:০২:৫৮:অপরাহ্ন  |  ১৪০ বার পঠিত
আইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি: আইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী ওমর ফারুক তুষার। বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য তাকে সাত দিনের সময় দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দেয়া নোটিশে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর বুধবার কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইনজীবীদের নিয়ে বক্তব্য দেন শাহাদাত হোসেন সেলিম।

নোটিশে অভিযোগ করা হয়, ওই অনুষ্ঠানে তিনি বলেন, আইনজীবীরা রাতে দোয়া করেন, যাতে পরদিন কয়েকজন মাদকসেবী পাওয়া যায় এবং তাদের জামিন করিয়ে ভালো-মন্দ বাজার করে বাড়ি ফেরা যায়। একই সঙ্গে অল্প টাকার বিনিময়ে মাদকসেবীদের জামিন করিয়ে দেয়ার কথাও বলেন তিনি।

আইনজীবী ওমর ফারুক তুষারের দাবি, এ বক্তব্যে আইনজীবীদের পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নোটিশে বলা হয়েছে, বক্তব্যটি সংবিধানের ২৭ অনুচ্ছেদ এবং দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারার পরিপন্থি। সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।

তবে শাহাদাত হোসেন সেলিম বলেন, তার বক্তব্য খণ্ডিতভাবে ফটোকার্ডে প্রচার করা হয়েছে। লিগ্যাল নোটিশের জবাব  আইনিভাবেই দেয়া হবে। এ বিষয়ে ‘যত কম কথা বলা যায়, ততই ভালো’ বলেও মন্তব্য করেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪