| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে, অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ১৪:০০:২২:অপরাহ্ন  |  ৪৬১ বার পঠিত
বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে, অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া সফর সামনে রেখে বাংলাদেশের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ফিরলেন ডেভিড হেম্প। গত বছর নারী ওয়ানডে বিশ্বকাপ ও এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। এবার আরও বড় দায়িত্ব নিয়ে ফিরছেন তিনি। তার বিশ্বাস, আসন্ন অস্ট্রেলিয়া সফরে পরিষ্কার হয়ে যাবে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে।

৫৫ বছর বয়সী হেম্প ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত চুক্তি করেছেন। তার কাজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ দিয়ে। নতুন দায়িত্ব পেয়ে তিনি ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-কে বললেন, ‘এটা সবসময় ভালো লাগে। এখানে আমার সময়টা উপভোগ করেছিলাম এবং অবশ্যই পরবর্তী মেয়াদের জন্য উন্মুখ হয়ে আছি। আগেও এই মেয়েদের সঙ্গে কাজ করেছিলাম। সুতরাং জানি কী প্রত্যাশা করতে হবে এবং এ কারণেই আমি ফিরছি। পরিবেশটা আমি উপভোগ করেছিলাম।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের র‌্যাঙ্কিং শীর্ষ দলের বিপক্ষে খেলা। অস্ট্রেলিয়া সফর হেম্পের জন্য অনেক চ্যালেঞ্জিং। তিনি সেটা মেনে নিচ্ছেন, ‘অবশ্যই অস্ট্রেলিয়া সফর বিশাল চ্যালেঞ্জের, কারণ পরিসংখ্যানগতভাবে অস্ট্রেলিয়ার অবস্থান অনেক ভালো। নারী ক্রিকেটে তারা বিশ্বের এক নম্বর দল, ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটোতেই। তাদের কিছু খেলোয়াড় আছে, তারাও র‌্যাঙ্কিংয়ে অনেক উঁচু অবস্থানে।

তবুও এই সফরকে ভালো সুযোগ হিসেবে গ্রহণ করছেন হেম্প, ‘আমি মনে করি এটা আমাদের জন্যও ভালো সুযোগ। সেরা খেলোয়াড়দের বিপক্ষে আপনি খেলতে চান, কারণ আপনি নিজেকে যাচাই করতে চান। আমরা কোথায় দাঁড়িয়ে আছি, সেই সম্পর্কে ভালো একটা ধারণা পাওয়া যাবে। আমরা কী গ্রহণ করতে পারি এবং কী শিখতে পারি এবং শীর্ষ তিনে থাকা দলগুলোর বিপক্ষে চ্যালেঞ্জ জানাতে আমরা কীভাবে চেষ্টা করতে পারি এবং নিজেদের বিলিয়ে দিতে পারি সেটা বোঝা যাবে।’

৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে হবে সব ম্যাচ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪