| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসলামপুরে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ১৬:২০:২৬:অপরাহ্ন  |  ৯২৭ বার পঠিত
ইসলামপুরে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহত

জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলা গোয়ালের চর ইউনিয়নের বোলাকিপাড়া ও টুংরাপাড়া গ্রামে পাগলা কুকুরের কামোড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। 

আহতদের মধ্যে আলিক (২৪),সাবিদ (১০),সাজু (৫২),চাদর (৫০),কাউসার (১৩),নাজমুল (১৪),রাবিয়া (৮),মুশফিক (২),শহীদ (৩২) ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। অন্যরা বকশিগঞ্জ ও শেরপুর জেলার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানাগেছে। 

শহীদ জানান, আজ শুক্রবার সকালে কোথায় থেকে জানি একটি কুকুর হঠাৎ এসে গ্রামে যাকে যে অবস্থা পেয়েছে কামড়ে মারাত্মক ভাবে আহত করতে। যাদের মধ্যে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা নিয়েছে নয় জন্য।

আহত সাজু মিয়া বলেন নারী,শিশু ও পরুষসহ অন্তত ১৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।

বোলাকীপাড়া গ্রামের ইউপি সদস্য আমিনুল ইসলাম ও ৩ নং ওয়ার্ড় বিএনপির সাধারণ সম্পাদক মিস্টার আলী তথ্যটি নিশ্চিত করেছেন।

কুকুরের কামড়ে নয়জনকে চিকিৎসা দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪