| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল-গুলি ও ভারতীয় মাদকসহ ২.৬১ লাখ টাকার মালামাল জব্দ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৬ ইং | ২৩:০৫:৩৪:অপরাহ্ন  |  ৫৪৭৫ বার পঠিত
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল-গুলি ও ভারতীয় মাদকসহ ২.৬১ লাখ টাকার মালামাল জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় মদ, গাঁজা ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোররাতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।

৩২ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ২৬২/২৬-এসের কাছাকাছি এলাকা দিয়ে বিদেশি অস্ত্র ও ভারতীয় মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী জানমারাটিলা ডাউন এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পাহাড়ি জঙ্গলের ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচটি পরিত্যক্ত বস্তা উদ্ধার করা হয়।

তল্লাশি করে বস্তাগুলোর ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি, ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩১ বোতল মদ, ৪ দশমিক ৩ কেজি গাঁজা এবং ৪৭ কার্টনে ৪৭০ প্যাকেট ভারতীয় মোনো সিগারেট জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪