| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির ক্লাবে নাম লেখাবেন নেইমার?

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৬ ইং | ১৮:৪৪:২৫:অপরাহ্ন  |  ৫৪৪ বার পঠিত
মেসির ক্লাবে নাম লেখাবেন নেইমার?

রিপোর্টার্স২৪ ডেস্ক: বার্সেলোনার সেই বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ীকে আবার একসঙ্গে দেখার সম্ভাবনা নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহের কমতি নেই। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন নেইমার এমন গুঞ্জন চলছে। তবে এই পুনর্মিলন মেজর লিগ সকারের জন্য আদৌ লাভজনক হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক এমএলএস গোলকিপার শাকা হিসলপ।

নেইমারের সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা। ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পরবর্তী গন্তব্য কী হবে, তা এখনো জানা যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে চোটও তার ক্যারিয়ারে বড় বাধা হয়ে এসেছে। ২০১৭ সালে পিএসজিতে ২২ কোটি ২০ লাখ ইউরোর ট্রান্সফারে যোগ দেওয়ার পরও তিনি এখন আগের সেই দুর্দান্ত ছন্দে আছেন কি না, সেটিও আলোচনায়।

এদিকে মেসি ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ। যুক্তরাষ্ট্রের এই ক্লাবে সতীর্থ হিসেবে সুয়ারেজদেরও পেয়েছেন তিনি। ফলে নেইমারকেও দলে টানলে ইন্টার মায়ামির বাণিজ্যিক আকর্ষণ যে বাড়বে, তা নিয়ে সন্দেহ নেই।

কিন্তু হিসলপের মতে, শুধু তারকাখ্যাতির জন্য নেইমারকে দলে নেওয়া এমএলএসের জন্য সঠিক সিদ্ধান্ত নাও হতে পারে। তিনি বলেছেন, নেইমার ও সুয়ারেজ দুজনই আগের মতো নেই। চোটের কারণে নেইমার তার সেরা সময়ের খেলোয়াড় নন, আর ৩৯ বছর বয়সী সুয়ারেজও ধীরে ধীরে গতি হারাচ্ছেন। ফলে তিনজনকে একসঙ্গে মাঠে দেখার রোমাঞ্চ থাকলেও এর আর্থিক মূল্য কতটা যুক্তিযুক্ত, সেটি নিয়ে তার সংশয় আছে।

হিসলপের ভাষায়, সময়ের প্রভাব সবার ওপরই পড়ে। এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেসির মতো খেলোয়াড়েরা বয়সকে বারবার ভুল প্রমাণ করলেও সেটি ব্যতিক্রম। তাই এমএলএসের দৃষ্টিকোণ থেকে নেইমারের সম্ভাব্য চুক্তিকে তিনি নিশ্চিতভাবে লাভজনক মনে করছেন না।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪