| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাটমোহরে খাসজমির বসতবাড়ি থেকে ভূমিহীন নারীকে উচ্ছেদের অপচেষ্টা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৬ ইং | ২১:৪২:৪০:অপরাহ্ন  |  ৮২০ বার পঠিত
চাটমোহরে খাসজমির বসতবাড়ি থেকে ভূমিহীন নারীকে উচ্ছেদের অপচেষ্টা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামে সরকারি খাসজমিতে বসবাসরত এক ভূমিহীন নারীকে উচ্ছেদের অপচেষ্টা করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। এলাকার প্রভাবশালী রুহুল-আলামিন গং ওই খাসজমি দখলে নিতে অপচেষ্টা চালাচ্ছেন বলে ভুক্তভোগি নারী ও এলাকাবাসী জানান। অসহায় ওই ভূমিহীন নারী হলেন রমিজা খাতুন (৬০)। স্বামী আনার আলী অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছেন। ভুক্তভোগি নারী মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, স্বামী পরিত্যক্তা রমিজা খাতুন প্রায় ২২ বছর আগে মস্তালীপুর গ্রামে সরকারি রাস্তার পাশে খাসজমিতে কুড়ে ঘর তুলে ববাস শুরু করেন। দীর্ঘ ২২ বছর ধরেই সেখানে বসবাস করছেন। এ অবস্থায় ওই ভূমিহীন নারীর বসতবাড়ির পাশের প্রভাবশালী নুর মোহাম্মদের ছেলে আলামিন ও রুহুল আমিন গং খাসজমি জবরদখলের জন্য রমিজা খাতুন ও তার ছেলে রবিউলকে উচ্ছেদের অপচেষ্টা করছেন। 

সোমবার আলামিন গং রমিজা ও তার ছেলে রবিউলকে প্রাণনাশের হুমকি দেওয়াসহ বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। প্রাণভয়ে রমিজার ছেলে রবিউল পাশের চড়ইকোল গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানদের রেখেছেন। স্বামী পরিত্যক্তা রমিজা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। যে কোন মূহুুর্তে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করে সরকারি খাসজমি দখল করে নিতে পারে আলামিন গং। 

ভুক্তভোগি রমিজা খাতুন বলেন,‘প্রতিদিনই আমাকে মেরে ফেলার ও বাড়ি ভেঙে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি। এছাড়া এই খাসজমি বন্দোবস্তের জন্য এসিল্যান্ডের কাছে বারবার আবেদন করেছি। ইউনিয়ন ভূমি অফিসেও আবেদন করেছি। কিন্তু আমাকে খাসজমি দেওয়া হচ্ছে না। আমি এখন অসহায়। আমাকে এখান থেকে উচ্চেদ করা হলে, আমি কোথাও যাবো, থাকবো কোথায়।’ 

এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, ‘খাসজমি ভূমিহীনই পাবেন। কেউ এটা দখল করতে পারবে না। কারা এটা করছে, আমি অবশ্যই বিষয়টি দেখবো।           

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪