| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেলান্দহে ১৫ লক্ষাধিক টাকা নিয়ে ইমাম উধাও

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৬ ইং | ২১:৪৫:২৮:অপরাহ্ন  |  ৭৯৭ বার পঠিত
মেলান্দহে ১৫ লক্ষাধিক টাকা নিয়ে ইমাম উধাও

মেলান্দহ প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে ঐতিহ্যবাহী মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মিজানুর রহমানের (৩৮) বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১৫ লক্ষাধিক টাকা নিয়ে পরিবারসহ উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ৮ অক্টোবর মসজিদভিত্তিক মক্তবের শিক্ষক মাও. জোবায়ের (৩০) বাদী হয়ে ভুক্তভোগীদের পক্ষে মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অভিযুক্ত মুফতি মিজানুর রহমানের ঠিকানা ঢাকার ৩১২ দক্ষিণ যাত্রাবাড়ী, ফরিদাবাদ এলাকায় উল্লেখ করা হয়েছে।

মসজিদের সাধারণ সম্পাদক মাও. ফরহাদ হোসেন ও অভিযোগকারী-ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় তিন মাস আগে মাসিক ৪০ হাজার টাকা সম্মানির শর্তে মালঞ্চ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে যোগ দেন মুফতি মিজানুর রহমান। যোগদানের পর তিনি মসজিদ কর্তৃপক্ষের নির্ধারিত আবাসনে পরিবারসহ বসবাস করছিলেন।

অভিযোগ রয়েছে, গত ৭ অক্টোবর হংকং থেকে তার এক আত্মীয়ের পাঠানো স্বর্ণ বিমানবন্দর থেকে ছাড়িয়ে আনার জন্য জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেন তিনি। এভাবে ১৪-১৫ জনের কাছ থেকে প্রায় ১৫ লক্ষাধিক টাকা নেওয়ার পর ওই রাতেই পরিবারসহ তিনি চলে যান। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

এ ঘটনায় টাকা নেওয়ার বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা টাকা উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) কোনো বক্তব্য না দিয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেয়।   

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪