| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ২৫২ জন আটক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ১৫:১৬:৩৫:অপরাহ্ন  |  ৪৯৫ বার পঠিত
কুমিল্লায় ফের কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ২৫২ জন আটক

‎কুমিল্লা প্রতিনিধি: ‎কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে আরও ২৫২ জনকে আটক করা হয়েছে। 

‎গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। এ নিয়ে কয়েক দিনের অভিযানে জেলায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৮ জন।

‎শুক্রবার (৯ অক্টোবর) সকালে কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

‎পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

‎কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে এমন এলাকা ও অপরাধপ্রবণ স্থানগুলোতে অভিযান চালানো হয়। এতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

‎অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, সর্বশেষ অভিযানে আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎তিনি আরও বলেন, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকানো এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেই বিষয়েও নজর রাখা হচ্ছে।

‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এর আগে কয়েক দিনের অভিযানে ‘র’, ‘ক্রাইম সেটআপ’, ‘স্ম্যাশ স্কোয়াড’, ‘গ্যাং-১২০৭’ ও ‘চঢ ১০’সহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের নয়জন কথিত মূলহোতাসহ বিপুলসংখ্যক ব্যক্তিকে আটক করা হয়।

‎‎জেলা পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে এক হাজার ৭১৩ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন অভিযোগে ৬৩৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধ, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪