| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক শিক্ষার্থী, সংস্কার ও মেরামতে আর্থিক সহযোগিতা করলেন এমপি বাদশা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৬ ইং | ১৫:২১:৩৭:অপরাহ্ন  |  ৪৮১ বার পঠিত
অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক শিক্ষার্থী, সংস্কার ও মেরামতে আর্থিক সহযোগিতা করলেন এমপি বাদশা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় ক্লাস চলাকালে মাদ্রাসার ওপর উপড়ে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য রক্ষা পেল অর্ধশতাধিক শিক্ষার্থী; সংস্কার ও মেরামতে আর্থিক সহযোগিতা করলেন এমপি বাদশা

বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জে আকস্মিক ঝড়-বৃষ্টিতে একটি বিশালাকার গাছ উপড়ে মাদ্রাসার টিনশেড ভবনের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সৌভাগ্যক্রমে ক্লাস চলাকালে এ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে মাদ্রাসার অর্ধশতাধিক কোমলমতি শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ভবানীগঞ্জ দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৯ অক্টোবর) দুর্ঘটনাকবলিত মাদ্রাসাটি পরিদর্শন করেন ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।

এ সময় তারা ক্ষতিগ্রস্ত ভবনটি ঘুরে দেখেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজখবর নেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মাদ্রাসার সংস্কার ও মেরামতের বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক ঝড়-বৃষ্টির প্রভাবে মাদ্রাসা প্রাঙ্গণে থাকা বহু বছরের পুরোনো বিশালাকার গাছটি উপড়ে টিনশেড ভবনের ওপর পড়ে। এতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তবে ঘটনার সময় মাদ্রাসায় ক্লাস চলমান থাকলেও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।

দুর্ঘটনায় মাদ্রাসার ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্বেগ প্রকাশ করেছেন। দ্রুত ভবনটি সংস্কার করা হলে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪