| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১৩:২৬:১৭:অপরাহ্ন  |  ১১১৮ বার পঠিত
সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: সম্ভবত আফগানিস্তানও এমন কিছু কল্পনায় আনেনি। আবুধাবি টেস্টের প্রথম দিনের অর্ধেকজুড়ে আধিপত্য ছিল বাংলাদেশের। সেই দলটাই কি না ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে দিশা হারিয়ে ফেলে। ১২৪ রানে ওপেনিং জুটি ভাঙার পর দিন শেষে ৩১৭ রান তুলতেই ৮ উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় দিনে শনিবার (অক্টোবর) আর ২৯ রান যোগ করতেই সাড়ে তিনশ’র আগে (৩৪৬) নাজমুল হোসেন শান্ত’র দল অলআউট হয়েছে।

শেষ দুই উইকেটে বাংলাদেশের পাওয়া ৪১ রানের মধ্যে ৩৫ রানই করেছেন নাঈম হাসান। তিনি ৬৭ বল খেলে অপরাজিত ছিলেন। অপরপ্রান্তে সঙ্গ দিতে পারলেন না কেউ। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ সেলিম সাফি সর্বোচ্চ ৪, ইয়ামিন আহমদজাই ৩, ইসমত আলম ২ এবং কাইস আহমদ একটি উইকেট শিকার করেছেন।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিন শেষে সাদমানের আফসোস

এর আগে চলমান টেস্টের প্রথম দিনে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ২২১ রান। এরপর ৪ রানের ব্যবধানে ৩ উইকেট পড়তেই তারা পথ হারায়। শেষ ৮ উইকেটে ১২৫ রান তুলতে পেরেছে বাংলাদেশ। অর্থাৎ টেস্টের শুরুতে দুই ওপেনার যতটা দাপট দেখিয়েছেন, সেটি মিডল অর্ডার থেকে আর চালিয়ে নিতে পারেনি শান্ত’র দল।

মাত্র ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেছিলেন তানজিদ হাসান তামিম। টেস্টে দ্রুত রান তোলার দারুণ প্রদর্শনী দেখালেও সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে ইসমত আলমের বলে উইকেটরক্ষক ইকরাম আলিখিলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আরেক ওপেনার সাদমান ইসলাম ৬৭, লিটন দাস ৫৩, মুমিনুল হক ৩৯ এবং অধিনায়ক শান্ত ২৯ রান করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪