| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি, আহত কৃষক, আটক ভারতীয় নাগরিক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১৬:৩৬:৪৫:অপরাহ্ন  |  ৯৫৭ বার পঠিত
কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলি, আহত কৃষক, আটক ভারতীয় নাগরিক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে উত্তেজনায়  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি চালায়। গুলিতে বাংলাদেশি সাহাজুল ইসলাম (৩২) নামে এক কৃষক আহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজনার মধ্যে এক ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাংলাদেশিরা। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তসংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। আহত সাহাজুল উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে মাছ ধরতে গেলে সাহাজুলের সঙ্গে এক ভারতীয় নাগরিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়েন বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে গুলি ও স্প্লিন্টারের আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করেন।এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাংলাদেশিরা সীমান্তবর্তী মাঠে কাজ করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির হাতে তুলে দেন।

এদিকে, বিএসএফের গুলিবর্ষণের প্রতিবাদে বিজিবি সদস্যরা সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরিস্থিতি কিছু সময় উত্তপ্ত থাকলেও বর্তমানে সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।তিনি আরও জানান, গুলিবর্ষণ ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রটোকল এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।কোন উত্তেজনা যেন না ঘটে তার জন্য বিজিবি সবসময় প্রস্তুত আছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪