| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ১৬:৫২:৩৯:অপরাহ্ন  |  ১০৪০ বার পঠিত
চমক রেখে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

রিপোর্টার্স২৪ ডেস্ক: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ওয়ানডে ফরম্যাটের আসন্ন এই ত্রিদেশীয় সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন লিটন দাস। স্কোয়াডে চমক হিসেবে রয়েছেন আলিস আল ইসলাম। সর্বশেষ এশিয়ান গেমসের দলেও ছিলেন তিনি। এ ছাড়া চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজেও নেই পেসার নাহিদ রানা। 

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর জিম্বাবুয়ের প্রতিপক্ষ আফগানিস্তানের ম্যাচ। এরপর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ ২১ অক্টোবর। ফাইনাল হবে ২৩ অক্টোবর।

একনজরে বাংলাদেশের স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজের সূচি

১৭ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবুধাবি

১৯ অক্টোবর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি

২১ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ

২৩ অক্টোবর : ফাইনাল, শারজাহ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪