| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যদি সঠিকভাবে কাজ করে থাকি, দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে: বজলুর রহমান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৬ ইং | ২২:৫৬:১৬:অপরাহ্ন  |  ৩৬৭৫ বার পঠিত
যদি সঠিকভাবে কাজ করে থাকি, দল আমাকে অবশ্যই মূল্যায়ন করবে: বজলুর রহমান

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলার ৩নং আহম্মেদাবাদ ইউনিয়নের ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত।হয়। 

শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় ইউনিয়নের ঝামুটপুর এলাকায়  এনামুল মোল্লার চাতালে এ কর্মী সভা আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী ৩নং আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ বজলুর রহমান বলেন, আমি ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলের জন্য কাজ করে যাচ্ছি। দলের নেতাকর্মীরা আমার দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানেন। আমি যদি দলের জন্য সঠিকভাবে কাজ করে থাকি, তাহলে দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে।’

সভাপতিত্ব করেন, সাবেক প্রধান শিক্ষক ও কালাই উপজেলা শাখা  কৃষক দলের  সাবেক  সাধারণ সম্পাদক, জনাব আলহাজ্ব মোঃ গোলজার হোসেন। সঞ্চালনায় ছিলেন আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪