দাগনভূঞা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পিসি/এপিসি আনসার ভিডিপি সদস্য/সদস্যা বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যলয়ের আয়োজনে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাছাই কার্যক্রমে অংশ নেন ফেনী সদর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষিকা শামীম আরা বেগম ও সোনাগাজী উপজেলার প্রশিক্ষিকা রহিমা বেগম।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে নির্দেশনা দেন। তিনি বলেন, রেজিস্টারে দায়িত্ব বণ্টন অনুযায়ী শিফটভিত্তিক দায়িত্ব পালন করতে হবে। সংশ্লিষ্ট সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার নির্দেশনা দেন তিনি। এসময় ১৩২ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা বাছাই করা হয়। উল্লেখ্য, অত্র উপজেলায় ১৯টি পূজা মন্ডপ রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব