| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৫ ইং | ১০:৩৮:১৮:পূর্বাহ্ন  |  ১৬৮২৭৩৬ বার পঠিত
আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
ছবির ক্যাপশন: আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

রিপোর্টার্স২৪ ডেস্ক : ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর-এর সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলাহ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তিনি পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। পুলিশের সদর দপ্তর এক বার্তায় এ তথ্য জানিয়েছে। 

পুলিশ সদর দপ্তর জানায়, সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আইজিপি ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং বলেন, ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ পুলিশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪