| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আ.লীগের লকডাউন প্রতিহত করতে গিয়ে গুরুতর আহত স্বেচ্ছাসেবক দল নেতা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৬ ইং | ১৮:৫৭:২৭:অপরাহ্ন  |  ১১৯ বার পঠিত
আ.লীগের লকডাউন প্রতিহত করতে গিয়ে গুরুতর আহত স্বেচ্ছাসেবক দল নেতা

শরীয়তপুর প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূলতা, হামলা-মামলা ও নির্যাতনের মধ্যেও দলের প্রতি আনুগত্য এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতা এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি মোঃ রেজাউল হাওলাদার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর ) শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতু সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

রেজাউল হাওলাদারের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তারা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

জানা গেছে, মো. রেজাউল হাওলাদার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শরীয়তপুর জেলা শাখার সাবেক সহ-সভাপতি। এছাড়া তিনি শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

একই সঙ্গে তিনি নড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এদিকে, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্যেও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকা রেজাউল হাওলাদারের আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। তারা তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪