| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকেও ধরেছে : মামুনুল হক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৬ ইং | ২২:১৬:৩২:অপরাহ্ন  |  ১০৩৮ বার পঠিত
যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকেও ধরেছে : মামুনুল হক

‎লক্ষ্মীপুর প্রতিনিধি: যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক।

‎মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হলে লক্ষ্মীপুর জেলা খেলাফত মজলিশ আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‎মামুনুল হক বলেন, যারা কায়েমি স্বার্থবাদী, তারা কখনোই তরুণদের জেগে ওঠা নেতৃত্বকে মেনে নিতে পারে না। তাই আমি আজ বলব, বিএনপিকে ভূতে ধরেছে—সেই ভূত, যেই ভূত শেখ হাসিনাকে ধরেছিল।

‎তিনি আরও বলেন, সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার সংস্কার করা না গেলে বর্তমান ব্যবস্থায় যে দলই পাঁচ বছর ক্ষমতায় থাকবে, তারাই আরেকটি হাসিনায় পরিণত হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

‎মামুনুল হক বলেন, জুলাই সনদে বিচার বিভাগকে স্বাধীনতা দেওয়ার কথা রয়েছে। কিন্তু বিএনপি তা করতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

‎বাংলাদেশ খেলাফত মজলিশের লক্ষ্মীপুর জেলা সভাপতি মাওলানা লোকমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, শাইখুল হাদিস আব্দুল মতিন বিন হোসাইন এবং বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজিসহ কেন্দ্রীয় ও  স্থানীয় নেতারা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪