| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলাবাগানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৫ ইং | ১১:২০:৩৯:পূর্বাহ্ন  |  ১৭৩৩৯৯৬ বার পঠিত
কলাবাগানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত
ছবির ক্যাপশন: ছিনতাইকারীর ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী গুরুতর আহত

স্টাফ রিপোর্টার: ঢাকার কলাবাগানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন রিনা ত্রিপুরা (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে কলাবাগানের মেহেরুন্নেসা গার্লস কলেজের সামনে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় ওই পরীক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

ছিনতাইয়ের শিকার রিনা ত্রিপুরা বলেন, ভোরে দুজন ছিনতাইকারী ধারালো অস্ত্র নিয়ে আমার রিকশার গতিরোধ করে। এরপর আমাকে মাথায় ও ঘাড়ে কোপ দিয়ে সঙ্গে থাকা সবকিছু নিয়ে যায়।

আহত রিনা ত্রিপুরার ভাই জুয়েল ত্রিপুরা বলেন, আমার বোন কলাবাগানের মেহেরুন্নেসা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে গতবার এইচএসসি পরীক্ষা দিয়েছিল। সেবার সে আইসিটি বিষয়ে ফেল করেছিল। আগামী ৭ জুলাই সেই বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে আজ খাগড়াছড়ি থেকে ঢাকায় আসে সে। কিন্তু এখন তার পরীক্ষা দেওয়াটা অনিশ্চিত হয়ে গেল।

তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনার সময় তার সঙ্গে থাকা টাকা, এডমিট কার্ড, প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইল সবকিছু নিয়ে যায় ছিনতাইকারীরা। এখন সে পরীক্ষা দেবে কীভাবে?

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, আমরা ঘটনার বিষয়টি জেনেছি এবং ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। এই ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। 

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪