| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

reporter
  • আপডেট টাইম: Jul ০৩, ২০২৫ ইং | ১৪:২৪:২৩:অপরাহ্ন  |  ১৭৩৬০৩৭ বার পঠিত
বগুড়া প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
ছবির ক্যাপশন: বগুড়া প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

বগুড়া প্রতিনিধি: বগুড়া প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে আহ্বায়ক কমিটি। বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১২টায় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মতিউল ইসলাম সাদীর সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্য সচিব সবুর শাহ লোটাস ও দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ নয়া কমিটির সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক কালাম আজাদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

এর আগে গত ২৮ জুন সকাল ১০টা বিকেল ৪টা অব্দি বগুড়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে রাত ১০টায় ফলাফল ঘোষণা করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম ও জহুরুল ইসলাম।

গত ২৮ জুন অনুষ্ঠিত বগুড়া প্রেসক্লাব নির্বাচন এ নির্বাচিত নয়া কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ সভাপতি রাহাত আহমেদ রিটু, মীর সাজ্জাদ আলী সন্তোষ এবং মীর্জা সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ শাহেদ, ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন, নির্বাহী সদস্য মহসীন আলী রাজু, এডভোকেট আব্দুল মান্নান, আব্দুর রহিম বগরা, শামীম আহম্মেদ, জহুরুল ইসলাম, শাহ আলম শেখ মুক্তার, গোলজার হোসেন মিটু, শাহেদুজ্জামান সিরাজ বিজয় এবং হারুন অর রশিদ তালুকদার।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪