| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ মডেল আকাঙ্ক্ষার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৯, ২০২৬ ইং | ১৬:০৫:৩১:অপরাহ্ন  |  ৮৭৯৬ বার পঠিত
জোর করে গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ মডেল আকাঙ্ক্ষার

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতীয় মডেল ও রিয়েলিটি শো তারকা আকাঙ্ক্ষা চৌধুরী আয়োজকদের বিরুদ্ধে জোর করে গাড়িতে তুলে নেওয়া ও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন। পুনের পেডকর গ্রাউন্ডসে নবরাত্রি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠান ঘিরে এ অভিযোগ করেন ‘স্প্লিটসভিলা এক্স৬’-খ্যাত এই প্রতিযোগী।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানটির আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আকাঙ্ক্ষা। তাঁর দাবি, আয়োজকদের সঙ্গে যোগাযোগের জন্য মাত্র তিনজন ছিলেন, যাঁদের প্রত্যেকের বয়স প্রায় ১৮ বছর। রাত সাড়ে ১০টা পর্যন্ত তাঁকে আনতে কেউ না আসায় পরিস্থিতি নিয়ে অসন্তোষ তৈরি হয়।

আকাঙ্ক্ষার অভিযোগ, অনুষ্ঠান শেষ হওয়ার কথা থাকলেও আয়োজকদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থাপনা করা হয়নি। এমনকি তাঁর পারিশ্রমিকও পরিশোধ করা হয়নি। এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তবে সবচেয়ে গুরুতর অভিযোগটি করেছেন গাড়িতে তোলা নিয়ে। আকাঙ্ক্ষার দাবি, তাঁকে জোর করে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। সে সময় নিজের টিম সঙ্গে না থাকায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।

মডেলটির আরও অভিযোগ, তাঁকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানানো হয়। এ সময় আয়োজক দলের সদস্যরা তাঁকে উপেক্ষা করে রসিকতা করতে থাকেন।

আকাঙ্ক্ষার ভাষ্য, গাড়ি থেকে নামতে চাইলেও চালক বা সংশ্লিষ্ট ব্যক্তিরা গাড়ি থামাচ্ছিলেন না। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি একজনকে চড় মারেন। এরপর গাড়িটি থামে বলে দাবি করেন তিনি।

ঘটনাটিকে একপ্রকার অপহরণের মতো বলে বর্ণনা করেছেন এই মডেল। তাঁর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করবেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪