| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এটা আমি মেনে নিয়েছি, আমার ভালো লাগে- এনজয় করি: পরীমনি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ১৬:৪৭:৪৯:অপরাহ্ন  |  ৩৮৬৭ বার পঠিত
এটা আমি মেনে নিয়েছি, আমার ভালো লাগে- এনজয় করি: পরীমনি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: পর্দার অভিনয়ের মানুষ পরীমনি। তবে বেশি আলোচনায় থাকেন ব্যক্তিগত ইস্যুতে। কিছুদিন পরপরই কোনো না কোনো প্রসঙ্গে খবরের শিরোনামে আসেন তিনি। সম্প্রতি আলোচনার কেন্দ্রে এসেছেন ভুয়া এআই ভিডিওর সূত্রে।

 এআই দিয়ে কেউ তার ‘আপত্তিকর’ ভিডিও বানিয়ে অন্তর্জালে ছড়িয়ে দিয়েছে। দিন কয়েক আগে একটি টিভি চ্যানেলের ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে সেখানেও ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে জোর চর্চা চলছিল সোশ্যাল মিডিয়ায়।

পরে পরীমনিও প্রতিক্রিয়া দিয়েছেন। ক্ষোভ জানিয়েছেন, প্রতিবাদ করেছেন। এবার সরাসরি গণমাধ্যমের সামনেও কথা বললেন।

ফেসবুক লাইভে এসে স্পষ্টভাবে অপরাধীদের বিরুদ্ধে কথা বলায় অকেই পরীর সাহসের প্রশংসা করছেন। এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

সোমবার (১৯ অক্টোবর) একটি শোরুম উদ্বোধনে গিয়েছিলেন পরীমনি। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন। জীবনে বারবার নানা ঝামেলা সৃষ্টি হওয়া নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’  

এআইয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে নারীদের হয়য়ানির ঘটনা দিনদিন বেড়ে চলেছে। তাই এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পরীমনি। তার ভাষ্য, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন চার দিন তো পাত্তা দেইনি। যখন দেখলাম, এটা আর এভয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম। কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে নিয়ে সোচ্চার হওয়া জরুরি।’                

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪