| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেলাবোতে ৮টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা লাল মিয়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২১, ২০২৬ ইং | ১২:৩৫:৩৮:অপরাহ্ন  |  ১২৬ বার পঠিত
বেলাবোতে ৮টি পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা লাল মিয়া

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. রশিদুল ইসলাম লাল মিয়া। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর পরিচালনা কমিটির নেতাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পূজার আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মো. রশিদুল ইসলাম লাল মিয়া বলেন, “আমাদের এই অঞ্চলে আবহমানকাল থেকেই সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা যেন আনন্দঘন, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে জন্য আমরা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখব।”

এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। লাল মিয়ার এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুটির বিষয়ক সম্পাদক মো. হারুন-অর-রশিদ (বি.এ), নরসিংদী জেলা জিয়া শিশু-কিশোর কমিটির সহসভাপতি অহিদুজ্জামান অহিদ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ সার্জেন্ট হারুন অর রশিদ (হারুন), দপ্তর সম্পাদক আল-আমির সরকার চন্দনসহ ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪