| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২২, ২০২৬ ইং | ১৩:৪৭:২৭:অপরাহ্ন  |  ৭৩৬ বার পঠিত
হেলিকপ্টারে সুন্দরবন দেখলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: হেলিকপ্টারে বিশ্বখ্যাত রয়েল বেঙ্গল টাইগারের একমাত্র আবাসভূমি সুন্দরবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আকাশপথে সুন্দরবনের আকরাম পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সুন্দরবন পরিদর্শনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম।

পরে প্রধানমন্ত্রী সকাল ১০টা ৪৫ মিনিটে নলিয়ান থেকে লঞ্চঘাট হয়ে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন।

দুপুরে বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। পরে সেখানে তিনি এক সভায় যোগ দেবেন।

বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ১৫ মিনিটে তিনি প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন।

দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪