| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ী শহরে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী নেতাকে গুলি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৬ ইং | ১৭:১৫:৫২:অপরাহ্ন  |  ৪৮৬ বার পঠিত
রাজবাড়ী শহরে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী নেতাকে গুলি

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্যে আমির হোসেন লিটন নামে এক ব্যবসায়ী নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিটি লিটনের ডান হাতে লাগে। পরে তাঁকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত আমির হোসেন লিটন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বৃচাত্রা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।

লিটন জানান, আদালতে হাজিরা শেষে সঙ্গী হাসুকে নিয়ে রিকশায় করে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি অটোরিকশা তাঁদের পথরোধ করে। অটোরিকশা থেকে তাঁকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তাঁর ডান হাতে লাগে। এ সময় তাঁর সঙ্গে থাকা হাসুর পেট ঘেঁষে একটি গুলি চলে গেলেও তিনি অক্ষত রয়েছেন।

রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, গুলিটি লিটনের হাতের মাংসে আটকে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুরে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, “বিষয়টি তদন্তাধীন। আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাস্থলে তল্লাশি ও তদন্ত চলছে। ভুক্তভোগী হাসপাতালে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হবে।”

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪