| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৬ ইং | ১৭:২৯:০২:অপরাহ্ন  |  ৩৯৫ বার পঠিত
নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীরা। দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম করা হচ্ছে। 

মঙ্গলবার সকালে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় দলীয় কার্যালয় সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা করে। কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা যুবদল সংগঠক ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুর রউফ রুবেল। তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর মিছিল নিয়ে বগুড়া শহরে জেলা যুবদলের সমাবেশে যোগ দেন। 

পতাকা উত্তোলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল নেতা আরিফুল ইসলাম মজনু, মিজানুর রহমান মিজান, গোলাম রাব্বানী, মেহেদী হাসান শাহীন, হারুন অর রশিদ, আব্দুল মান্নান, সামিউর রহমান তুষার, গোলাপ আকন্দ, কামাল হোসেন, রবিউল ইসলাম, গোলাপ হোসেন, বাদশা মিয়া, আলমগীর হোসেন, আল আমিন প্রমুখ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪