| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

reporter
  • আপডেট টাইম: মে ০৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৯৫৪৩ বার পঠিত
সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
ছবির ক্যাপশন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ও তার স্ত্রী মাধবী দেবনাথ

নিজস্ব প্রতিবেদক:বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের নামে রাজধানীতে থাকা দুটি ফ্ল্যাট জব্দ ও সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।


মঙ্গলবার (৬ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. রুহুল হক জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

জব্দ হওয়া সম্পদের মধ্য রয়েছে, রাজধানীর গুলশান-১ এ থাকা ২৮৪৬ বর্গফুটের একটি ফ্ল্যাট ও গ্যারেজের গাড়ি পার্কিং স্পেস, যার দলিলমূল্য ২৯ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়াও রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকা ১৫৬৩ বর্গফুটের আরও একটি ফ্ল্যাট, যার দলিলমূল্য ৫৩ লাখ ২৪ হাজার টাকা।

এছাড়াও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে মাধবী দেবনাথের নামে বিভিন্ন ব্যাংকে থাকা সাতটি হিসাবকে। এসব হিসাবে ৫১ লাখ ৭০ হাজার ৮৯৭ টাকা জমা রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা চলমান। মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন। অন্যথায়, এসব সম্পদ হস্তান্তর বা বিক্রি হয়ে যেতে পারে।

রিপোটার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪