বগুড়া প্রতিনিধি: বগুড়ার সার্বিক উন্নয়ন ও চলমান প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান ও অবকাঠামো খাতের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনাও দিয়েছেন তিনি। এ সময় বগুড়ায় সমন্বিত ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন। এ সময় তাঁর সহধর্মিণী সাবিহা সুলতানা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা কাটিয়ে বগুড়ার জনগণের প্রত্যাশা পূরণ এবং জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য মোশারফ হোসেন। উত্তরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত বগুড়ার বর্তমান অবস্থা, উন্নয়ন সম্ভাবনা এবং সুষম উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।
সাক্ষাৎকালে বগুড়ার সাতটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের উদ্যোগে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতিও রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। জেলার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, শিল্পায়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলার উন্নয়ন পরিকল্পনা ও চলমান কার্যক্রমের বিষয়ে মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বগুড়াসহ উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে সরকারের কর্মপরিকল্পনার প্রশংসা করেন রাষ্ট্রপতি। জেলার উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
রিপোর্টার্স২৪/রাফিদ