| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনায় হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব, গুলিতে নিহত ২

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৯, ২০২৬ ইং | ২১:২৭:১৮:অপরাহ্ন  |  ৪৩১ বার পঠিত
পাবনায় হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব, গুলিতে নিহত ২

পাবনা প্রতিনিধি: পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে ইজারাদারসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম হাজী (৫৫) ও তার সহযোগী রিপন হোসেন (৫০)। তাদের বাড়ি আতাইকুলা থানার ধর্মগ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুষ্পপাড়া হাটের ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

হাটের বর্তমান ইজারাদার আব্দুস সালাম হাজী তার সহযোগীদের নিয়ে হাটে তাদের অফিস রুমে বসেছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন লোক মুখোশ পরা অবস্থায় এসে তাদের গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালাম হাজী ও তার সহযোগী রিপনকে মৃত ঘোষণা করেন।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, হাটের ইজারা নিয়ে দুই পক্ষের বিরোধ ছিল।

তারই জেরে প্রতিপক্ষের লোকজন তাদের গুলি করেছে। গুলিতে দুই জন মারা গেছেন।

তিনি আরো বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করা হবে। বিস্তারিত পরে জানাতে পারবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪