| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ বছরের শিশুর ধর্ষণকারী শফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৬ ইং | ২০:৪২:০৩:অপরাহ্ন  |  ১০৫৫ বার পঠিত
৮ বছরের শিশুর ধর্ষণকারী শফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সদর উপজেলা ১ নং অষ্টধার ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের ৮ বছরের শিশু মোছা: সুমাইয়াকে ধর্ষণ এর প্রতিবাদে ধর্ষক শফিকুল ইসলাম শফিক ( রাজমিস্ত্রী) এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর ( রবিবার) বেলা ১২ টায় অষ্টধার বাজারের সকল ব্যবসায়ী, যুব সমাজ ও অএ এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে অষ্টধার বাজারে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে অষ্টধার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। মানববন্ধনে ধর্ষক শফিকুল ইসলাম শফিক এর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন আবু সাঈদ, আবু সুফিয়ান, শাকের আহমেদ, শওকত ইসলাম, সাব্বির সিদ্দিক, নোমান মিয়া ও আসাদুল হক সহ শিক্ষার্থীরা। তাদের একটাই দাবি ৮ বছরের শিশুকে ধর্ষণকারী শফিকুল ইসলাম শফিক এর ফাঁসি চায়। মানববন্ধনে শিক্ষার্থীরা ছাড়াও এলাকার সর্বস্তরের শত শত শত মানুষ অংশগ্রহণ করেন। 

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সুমাইয়াকে ধর্ষণকারী শফিকুল ইসলাম শফিক তার নির্মাণাধীন বিল্ডিং এর বাথরুমে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণ বিষয়ে কাউকে না জানানো জন্য ভয় প্রদর্শন করে। শিশুর ধর্ষণের আলামত পরিবার পরে জানতে পেরে  শফিকুল ইসলাম শফিকে আসামি করে কোতোয়ালি মডেল থানা একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -৮১, তারিখ ১৮/১০/২০২৬ ইং। মামলার প্রেক্ষিতে কোতোয়ালি মডেল থানা  পুলিশ শফিকুল ইসলাম শফিকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪