| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবকদের উদ্ভাবনী উদ্যোক্তা হওয়ার আহ্বান এমপি মানিকের

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৬ ইং | ২২:৫৫:২৪:অপরাহ্ন  |  ৬২৬ বার পঠিত
যুবকদের উদ্ভাবনী উদ্যোক্তা হওয়ার আহ্বান এমপি মানিকের

চাঁদপুর প্রতিনিধি: যুবকদের প্রশিক্ষণ গ্রহণ করে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে যারা সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারবেন, তাদের ঋণ প্রাপ্তির ব্যবস্থা করে দেওয়া হবে। পাশাপাশি সৌরবিদ্যুৎ, মৎস্য চাষ ও প্রাণিসম্পদ খাতে উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ করার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান তিনি।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টায় চাঁদপুর যুব ভবনে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে যুব উন্নয়ন কার্যক্রমের যাত্রা শুরু হয়। এর মূল লক্ষ্য ছিল বেকারত্ব দূর করে যুবকদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। তিনি নিজে ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে বলেন, মৎস্য চাষ ও গবাদিপশু পালনের ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের পরামর্শ নিয়ে থাকেন।

তিনি আরও বলেন, আগামী দিনের সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে সৌরবিদ্যুৎ। উদ্যোক্তারা এ খাতে কাজ করতে পারেন। মৎস্য চাষে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। গরুর বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনসহ নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামী কয়েক দিনের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে গরু ও ছাগল বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন, বাংলাদেশ যুবকদের দেশ। যুবকরাই এ দেশকে এগিয়ে নিয়ে যাবে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম। 

আরো বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির, সফল উদ্যোক্তা মো. আবু হানিফ ও মাহমুদা আক্তার।

আলোচনা শেষে যুব ঋণের চেক বিতরণ, যুব সংগঠকদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক দলের নেতা, সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪