| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় সময়ের খবর অফিস সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৪, ২০২৬ ইং | ১৩:৫৪:৩২:অপরাহ্ন  |  ৫৬০ বার পঠিত
খুলনায় সময়ের খবর অফিস সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

খুলনা প্রতিনিধি: খুলনার স্থানীয় দৈনিক পত্রিকা সময়ের খবর-এর অফিস সংলগ্ন এলাকায় মঙ্গলবার ৩ নভেম্বর রাতে  ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দু'টি ককটেল বিস্ফোরণ ঘটে।

রাত আনুমানিক সাড়ে ৮টায় ইউনাইটেড ডেন্টাল স্ক্যানের সামনে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় পার্শ্ববর্তী হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হওয়া রোগী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর খানজাহান আলী রোডস্থ সময়ের খবর পত্রিকা অফিস সংলগ্ন ভবনে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক তিনটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে দু’টি বিস্ফোরণ ঘটে। একপর্যায়ে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্ত দু’জন। মুহূর্তের মধ্যে পথচারী, আশপাশ এলাকার সাধারণ মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী হাসপাতাল, ক্লিনিকের রোগীদের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

উল্লেখ্য, এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে দৈনিক সময়ের খবর অফিসের সন্নিকটে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুই মোটরসাইকেল আরোহী একজন ওষুধ কোম্পানির প্রতিনিধির হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে রয়েল মোড় হয়ে পালিয়ে যায়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪